Skip to content

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় বিএনপির নেতা নিহত

মো. আরিফ হোসেন, কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ আড়িখোলা রেলস্টেশন সংলগ্ন পুরাতন গোডাউনের পাশে খড় শুকাতে গিয়ে কমলাপুর থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় নুরুল ইসলাম নামে বিএনপির নেতার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় কালীগঞ্জ আড়িখোলা রেলস্টেশনের পাশে এ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে। মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশীষ কুমার তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক আশীষ কুমার বলেন, ট্রেনের ধাক্কায় নুরুল ইসলাম মাথায় আঘাত পান এবং বুকের হাড় ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ায় সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
নিহত নুরুল ইসলাম কালীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড তুমুলিয়া গ্রামের মৃত সেকান্দর আলী মাষ্টারের ছেলে। সে কালীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন নিহত নুরুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫