Skip to content

কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মাহত্যা

মো.মনিরুল, কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর ঃ কালীগঞ্জের চৈইতার পাড়া গ্রামে গতকাল বুধবার রাতে মাসুম নামে এক কিশোর মায়ের কাছে মাদকের টাকা চেয়ে, না পেয়ে ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করে। নিহত কিশোর ওই গ্রামের খোকন মিয়ার ছেলে। নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চৈইতার পাড়া গ্রামে বুধবার রাত্রে মায়ের কাছে মাদকের টাকা চাইলে মা টাকা দিতে অনিহা প্রকাশ করলে, মাসুম মাদকের টাকা না পেয়ে মাকে পিটিয়ে ঘর থেকে বাহির করে দিয়ে সে ঘরের আড়ার সাথে কাপড় পেছিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। বাবা-মার পুলিশের নিকট কোন প্রকার অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
একটি সূত্র জানায়, নিহত মাসুম গত তিন বছর পূর্বে পঞ্চম শ্রেণী পাশ করে গাড়ীতে শ্রমিকের কাজ করতো।
এ বিষয়ে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুবক্কর মিয়া সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শুনেছি মায়ের সাথে রাগ করে আত্মহত্যা করে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫