Skip to content

ঢাকা অবরোধ করবে ১৮ দল!

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ অক্টোবর ঢাকায় অবস্থান নিয়ে ঢাকা অবরোধ করে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু করবে বিএনপি। ওই দিন ঢাকায় মহাসমাবেশ ডেকে তারা এ অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচী দিবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সূত্রমতে, ওই দিন ১৮ দলীয় জোটভুক্ত দলগুলো তো বটেই, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দাবিকারি সব দলই বিএনপির সঙ্গে যোগ দিয়ে আরো বড় রাজনৈতিক প্লাটফর্ম গড়বে।

সূত্র আরো বলছে, মহাসমাবেশে ২০ লাধিক লোক সমাগমের টার্গেট নিয়েছে বিএনপি। সমাবেশে এসে আর ফিরে না যাওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। খোদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই অবস্থানের নেতৃত্ব দেবেন বলে জানাচ্ছে দলীয় সূত্র।

এ পরিকল্পনা সফল করতে ১৮ দলীয় জোটভুক্ত দলগুলো ছাড়াও সমমনাদের সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে বিএনপি। মহাসমাবেশের পে জনমত গড়তে বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন, গণসংযোগ, প্রচারপত্রবিলিসহ আরো কিছু প্যাকেজ কর্মসূচিও নেবে প্রধান বিরোধী দল।

যদিও এ নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খুলছেন না। এ ব্যাপারে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আন্দোলনের মধ্যেই আছি। ২৫ অক্টোবরের পর কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও রোববার খুলনার জনসভায় ২৫ অক্টোবরের পর কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫