বাংলাভূমি ডেস্ক ॥
নরসিংদী: নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সাবেক শিক্ষক আতাউর রহমান ভূঁইয়া নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুন) বিকেল পাঁচটার দিকে জেলার শিবপুরে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, আতাউর রহমান বাড়িতে একাই বসবাস করতেন। বিকেলে রান্না করার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। তাৎক্ষণিক বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশী সেলিম মিয়া চিৎকার চেচামেচি করে এলাকার মানুষ জড়ো করেন। এসময় আতাউর রহমানের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঢাবি শিক্ষকের মৃত্যু
আপডেট :June 9, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
