আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার ॥
বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, দেশের মাদক নির্মূলে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ হাতিয়ার। দেশের সকল দূর্যোগে গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে আমাদের সমাজে মাদক একটি সামাজিক ব্যাধি। তার পরিধি এত বেশী যে তা সামাজিক দূর্যোগে পরিণত হয়েছে। আর গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমাদের গ্রাম পর্যায়ের সকল মানুষকে চেনে ও জানে। যা অন্য কারো পক্ষে সম্ভব নয়। তাই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষেই সম্ভব সমাজের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মাদক সেবি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিয়ে আমাদের সমাজ থেকে মাদক নির্মূল করতে। আজ বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ ২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) নাজমুস সাকিবের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সিরাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, আনসার ভিডিপি ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদআলী বদু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমুখ।
মিমিন হোসেন রিমি আরো বলেন,জাতীয় সংসদ নির্বাচন সহ দেশের সকল গুরুত্বপূর্ণ নির্বাচনে এই বাহিনীর গুরুত্ব অপরীসিম। ধর্মীয় অনুষ্ঠানে ও তারা নিরলস পরিশ্রম করে থাকে। বিভিন্ন অপরাধীদের ধরার ক্ষেত্রে তারা সবসময় পুলিশকে সহযোগিতা করে। এক কথায় আমরা বলতে পারি আইন শৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
দেশের মাদক নির্মূলে গ্রাম প্রতিরক্ষাবাহিনী গুরুত্বপূর্ণ হাতিয়ার: রিমি এমপি
আপডেট :June 14, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
