Skip to content

কাপাসিয়ায় ইয়াবাসহ শিক্ষক আটক

মাসুদ পারভেজ চৌধুরী
কাপাসিয়া ব্যুরো অফিস ॥
গাজীপুর: গতকাল ১৩ জুন বুধবার রাত ১০টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকা থেকে আলম নামে এক শিক্ষককে গ্রেফতার করে কাপাসিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত শরীফুল আলম দুর্গাপুর ইউনিয়নের পানবরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার ক্রীড়া সম্পাদক।
তিনি কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দস্যুনারায়নপুর এলাকার বাসিন্দা মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমকে গ্রেফতার করার সময় পুলিশের সাথে তার দস্তাধস্তি হয়। এ সময় শতাধিক লোক জড়ো হন।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মাসুদ বাংলাভূমিকে জানান, আলমকে গ্রেফতার করা হয়েছে। পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান অভিযানে নেতৃত্ব দিয়েছেন। এর আগেও তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫