Skip to content

প্রেমে পড়লে পানিও শরবত লাগে: রণবীর কাপুর

বিনোদন ডেস্ক ॥

প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে এখনও পর্যন্ত সে কথা স্বীকার করেননি কেউ। কিন্তু আলিয়ার ভালোবাসা রণবীরকে কতোটা পাগল করে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাইতো রণবীরের কাছে এখন পানিও শরবত মনে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমের অনুভূতি নিয়ে রণবীর কাপুর বলেছেন, ‘প্রেমে পড়া পৃথিবীর সবচেয়ে দারুণ ব্যাপার। এটি অন্য রকম একটি অনুভূতি। প্রেমে পড়লে পানিও আপনার কাছে শরবত মনে হবে। জীবন অনেক সুন্দর এবং প্রেম এটিকে আরো সুন্দর করে তোলে।’

আগামী ২৯ জুন মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ছবিতে রণবীরের পাশাপাশি আরো অভিনয় করছেন, দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, মনীষা কৈরালা, পরেশ রাওয়াল প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫