Skip to content

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন শুরু

জেলা প্রতিনিধি, দিনাজপুর ॥ পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন একটানা ৩৭দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার রাতে নতুন ১২০৬ নম্বর কোল ফেজ থেকে কয়লা উৎপাদন শুরু করা হয়েছে।

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (মাইনিং) হাবিব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খনির ১২১০ নম্বর কোল ফেজের কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় এবং কয়লা উৎপাদন যন্ত্রপাতির ত্র“টি ধরা পড়ায় গত ২৪ আগস্ট সন্ধ্যা থেকে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। তিনি বলেন, বর্তমানে খনিতে উচ্চমানের যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে। তা সত্ত্বেও শতকরা ১০ ভাগ যন্ত্রপাতির ত্র“টি ধরা পড়ায় সেগুলো ভূ-পৃষ্ঠের উপরে নিয়ে এসে মেরামত করা হয়। এরপর নতুন করে ১২০৬ নম্বর ফেজে যন্ত্রপাতি বসিয়ে কয়েকদিন ধরে পরীামূলক উত্তোলন শেষে গত মঙ্গলবার রাতে থেকে পুরোদমে কয়লা উৎপাদন শুরু করা হয়েছে।

উল্লেখ্য, পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে লং ওয়াল মাল্টি স্লাইস পদ্ধতিতে ২০০৫ সালে ১০ সেপ্টেম্বর কয়লা উত্তোলন শুরু হয়। লং ওয়াল মাল্টি স্লাইস পদ্ধতিতে কোল ফেজের একদিক থেকে ৩ মিটার পুরু কয়লা স্তর কেটে কয়লা উত্তোলন করা হতো। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন টপ কোল কেভিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে কোল ফেজের উপর-নীচ উভয় দিক থেকে একই সঙ্গে (৩+৩)৬ মিটার পুরু কয়লার স্তর কাটা হচ্ছে। নতুন পদ্ধতিতে প্রতিদিন পূর্বের চেয়ে দ্বিগুণ ৬ হাজার মেট্রিক টন কয়লা উৎপাদন হবে। কিন্তু নতুন পদ্ধতিতে প্রতিদিন উৎপাদন হয়েছে ৪ হাজার থেকে ৫ হাজার মেট্রিক টন কয়লা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫