Skip to content

খোলামেলা হয়ে কটাক্ষের শিকার আমিশা

বিনোদন ডেস্ক:
সম্প্রতি বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল দুবাইতে গিয়েছিলেন ঘুরতে। আর সেখানে গিয়ে শপিং মলে হাজির হয়ে এবার নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়লেন তিনি। দুবাইয়ের মলে হাজির হয়ে যখন বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, সেই সময় তাকে ঘিরে ধরেন তার বেশ কিছু ভক্ত। আমিশা তাদের সঙ্গে ছবি তোলেন। কিন্তু, আমিশার এই অতি খোলামেলা পোশাকের ছবি নিয়ে কটাক্ষ শুরু হয়েছে নেটদুনিয়ায়। ‘কাহো না পেয়ার হ্যায়’-র নায়িকার গোপন অঙ্গ নিয়েও কটাক্ষ করেছেন কেউ কেউ।


আবার অনেকে অশ্লীল মন্তব্য করেন। শুধু তাই নয়, বলিউড অভিনেত্রীর উদ্দেশ্যে একাধিক অহেতুক মন্তব্য-ও করা হয়। যদিও এ বিষয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি আমিশা। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার আমিশার পোশাক নিয়ে সমালোচনা হয়। কখনও আমিশাকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ করা হয়। অবার কখনও মদ্যপ ছবি ভাইরাল হওয়াতেও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সূত্র: মানবজমিন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫