Skip to content

৪০০ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস

বাংলাভূমি ডেস্ক ॥

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় চার শ’ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর এবার একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টি। শতভাগ পাস ও শূন্য পাস করা উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে।

আজ প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এই তথ্য জানানো হয়েছে।

২০১৭ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস ছিল ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা চার শ’তে দাঁড়িয়েছে।

গত বছর ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। তবে এবার এই সংখ্যা কমে ৫৫টিতে দাঁড়িয়েছে।

২০১৭ সালের তুলনায় এ বছর বেশি সংখ্যক প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট আট হাজার ৯৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।

গত বছর এই সংখ্যা ছিল আট হাজার ৭৭১টি। সূত্র:নয়া দিগন্ত

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫