Skip to content

গাজীপুরে সিপি ফাইব স্টার শুভ উদ্বোধন

মেজবাহ উদ্দিন (সুমন) ॥

গাজীপুর: শহরের প্রাণকেন্দ্র জোড়পুকুর রোড এলাকায় সিপি ফাইভ স্টার নামে আধুনিক এক ফার্স্ট ফুড রেস্তোরাঁর আউটলেট উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সিপি ফাইভ স্টারের ব্যবস্থাপনা পরিচালক পঞ্চায় চারইনসুভাকু, জেনারেল ম্যানেজার মোঃ মতিউর রহমান ও আউটলেট স্বত্ত্বাধিকারী আল আমীন খান আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। এ সময় সিপি ফাইভ স্টারের মার্কেটিং অফিসারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার সিপি ফাইভ স্টার’র আউটলেট-এর উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ছিল বিশেষ অফার, বিভিন্ন আকর্ষণীয় উপহার সিপি কোম্পানির পক্ষ থেকে দেয়া হয়। এছাড়া সব সময় থাকবে কাস্টমারের জন্য বিশেষ অফার ।

এ ফার্স্ট ফুডে সিপি ফ্রাইড চিকেন, চিকেন বল, সিপি মাসালা চিকেন, সিপি স্পাইসি চিকেনসহ বিভিন্ন চিকেন আইটেম পাওয়া যাবে বলে সিপি ফাইভ স্টার থেকে জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫