Skip to content

সড়ক পরিবহন আইন অনুমোদন হওয়ায় কালিয়াকৈরে আনন্দ র‌্যালী

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: সড়ক পরিবহন আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ায় মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে র‌্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শিক্ষার্থীদের একটি র‌্যালী শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে মিলিত হয়। এসময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, যেসব গাড়ী চালক শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছিল তাদের শাস্তি দাবী করছিল দেশের ছাত্রসমাজ,আমরাও দাবী করেছি যারা হত্যা করেছে তাদের ফাসি দিতে হবে।
তিনি আরোও বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে আইন পাশ হয়েছে আগামীতে তা বাস্তবায়ন হবে। কোমলমতি শিক্ষার্থীরা আমাদের চোখ খুলে দিয়েছে,তাদের প্রতি সম্মান দেখিয়ে সরকার এ সড়ক পরিবহন আইন পাশ করেছে। এ আন্দোলন নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল তারা ব্যার্থ হয়েছে। এ সময় অন্যানদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুরাদ কবির,গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমিন উদ্দিন প্রমূখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫