Skip to content

জোভান-মেহেজাবিনের ঈদের নাটক

বিনোদন ডেস্ক ॥

সামি ও অনা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। সামি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ও অনা প্রথম বর্ষে ভর্তি হয়। প্রথম দেখাতেই সামি অনার প্রেমে পড়ে যায়। সামি বিভিন্ন ভাবে চেষ্টা করে অনার সাথে সম্পর্ক তৈরী করার। এর মাঝে ভার্সিটির কালচারাল প্রোগ্রামেরও প্রস্তুতি শুরু হয়, যেখানে সামি আর অনা একসাথে পারর্ফম করবে। সেই সুবাদে সামি অনার আরো কাছে চলে আসে। এর মাঝে অনার জীবনে নতুন সর্ম্পকের আগমন ঘটে, যার নাম নীল। এসব নিয়ে অনা,সামি এবং নিলের মধ্যে সম্পর্কের টানাপোড়ান শুরু হয়। এমনই লাভ আর ক্রাশের সম্পর্কের টানাপোড়ান নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লাভ ভার্স ক্রাশ’।

গল্পে সামি চরিত্রে অভিনয় করেছেন জোভান, অনা চরিত্রে অভিনয় করেছেন মেহেজাবিন ও নীল চরিত্রে অভিনয় করেছেন আজাদ। নাটকটির প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘নাটকটির গল্প দারুন। আর প্রবীর দার ‘বেস্ট ভার্স ফ্রেন্ড’ নাটকে এর আগে আমি আর জোভান কাজ করেছিলাম। নাটকটি গেল ঈদে প্রচার হয়, বেশ দর্শক প্রিয়তাও হয় । সেই ধারাবাহিকতায় একই নির্মাতার নাটকে আমি আর জোভান জুটি হয়ে কাজটি করেছি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, পিরান খানের সুরে ও তানভীর ইভান ও মাহাতিম সাকিবের কণ্ঠে থাকছে দুটি গান। নাটকটি ২২ আগস্ট এস.এ টিভিতে রাত সাড়ে ১০টায় প্রচার করা হবে ও রাত সাড়ে ১১টায় সিডি চয়েজ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫