Skip to content

সালাহর গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক ॥

জিতেই চলেছে লিভারপুল। শনিবার রাতে মিসরীয় তারকা মোহামেদ সালাহর একমাত্র গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। এবারের লিগে এটি তাদের টানা তৃতীয় জয়।

মাত্র একটি গোল পেলেও ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েই খেলেছে লিভারপুল। গত মৌসুমে গোলের রেকর্ড গড়া সালাহ এই ম্যাচেও ছিলেন স্বরূপে। মাঠ জুড়ে দাপিয়ে বেরিয়েছেন তিনি। যার ফল পেয়েছেন ম্যাচের ২৩ মিনিটে এসে।

রবার্তো ফিরমিনোর পাস থেকে বল পেয়ে দৌঁড়ে থাকা অবস্থায়ই সেটা জালে জড়িয়ে দিয়েছেন সালাহ। ডানপ্রান্ত থেকে তার বাঁ পায়ের শট ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেননি ব্রাইটন গোলরক্ষক। এরপর ম্যাচের বাকি সময়টাতেও আক্রমণ করে গেছে লিভারপুল। তবে আর গোল পায়নি।

এদিকে, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে উনাই এমেরির আর্সেনাল। আর্সেনালের পক্ষে গোল করেন নাচো মনরিয়েল, ইসা দিয়োপ আর ড্যানি ওয়েলব্যাক। ওয়েস্ট হামের একটি গোল এসেছে মার্কো আরনাতোভিচের পা থেকে।

আরেক ম্যাচে লেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে সাউদাম্পটন। লেস্টার সিটির গোল দুটি করেন দেমারাই গ্রে আর হ্যারি মিগুইয়ে। সাউদাম্পটনের রায়ান বাট্রেন্ড শোধ করেন এক গোল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫