Skip to content

কালিয়াকৈরে চলন্ত বাসে যৌন নিপীড়নের অভিযোগে আটক-১

আব্দুল আলীম অভি
কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত বাসে যৌন নিপীড়নের অভিযোগে ১ যুবককে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকালে উপজেলার ফুলবাড়িয়া টু মাওনা সড়কের বড় কাঞ্চনপুর শামসুলের দোকান নামক বাসস্ট্যান্ড এলাকায়। আটককৃত লিটন (৩০) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রঘুকোস গ্রামের স্বত্ব সাহার ছেলে। লিটন কালিয়াকৈরে সাহেব বাজার এলাকায় ইয়াছিন মিয়ার বাসার ভাড়াটে সে নিপা ফার্মাসিটিক্যাল কোম্পানির কালিয়াকৈর শাখার রিপ্রেজেন্টিটিভের দায়িত্বে কর্মরত।
পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, যৌন নির্যাতিতা উপজেলার বঙ্গবন্ধু সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী (২১)। ক্লাস শেষে বাসযোগে কলেজ থেকে বাড়ি ফেরার পথে পাশের সিটে থাকা বখাটে সুযোগ পেয়ে মেয়েটিকে যৌন নিপীড়ন করে। বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন মজিদচালা নামক বাস ষ্টেশন এলাকা থেকে ওই বখাটে লিটন সাহাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।পুলিশ এসে লিটনকে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে আসে। এঘটনা নির্যাতিতা মেয়ের বড় ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। এঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই)কামাল হোসেন জানান,নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০ ধারায় যৌন নিপীড়নের দায়ে মামলা করা হয়েছে এবং অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে গাজীপুর জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫