Skip to content

হারুন ইজহার ১০ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম ॥ মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার মুফতি ইজহারুল ইসলামের ছেলে হারুন ইজহারকে দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাসফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।বিস্ফোরক দ্রব্য এবং অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনে করা দুই মামলায় খুলশী থানা পুলিশ তার সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। একই সঙ্গে আদালত বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হারুনের দেহরক্ষী জুনায়েদের একদিনের এবং মাদরাসা থেকে গ্রেফতার চার শিক্ষকসহ পাঁচজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার ভোর চারটায় হাটহাজারীর ইছাপুর এলাকার জান আলী চৌধুরীর বাড়ি থেকে হারুন ইজহার ও তার দেহরক্ষী মো. জুনায়েদকে গ্রেফতার করে পুলিশ। তবে হেফাজত নেতা ও মাদরাসার পরিচালক মুফতি ইজহারুল ইসলামকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত সোমবার সকাল ১১টায় নগরীর লালখান বাজার মাদরাসায় রহস্যজনক বিস্ফোরণে ছাত্রবাসের একটি কক্ষে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় পাঁচ ছাত্র আহত হয়। তাদের মধ্যে চারজনকে পুলিশ আটক করে। পরে ঘটনার দিন বিকেলে পুলিশ মাদরাসাটি ঘেরাও করে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি তাজা গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জাম, ১৮ বোতল বে আইনি এসিড উদ্ধার করে। বিস্ফোরণে আহতদের মধ্যে সোমবার রাতে হাবিব নামে একজন এবং বুধবার ভোরে জুনায়েদ আহমদ নামে অপর এক ছাত্র মারা যান ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫