Skip to content

অভিনয় ছাড়ছেন মাইলি

বিনোদন ডেস্ক ॥ ‘হ্যানা মন্টানা’খ্যাত মার্কিন তারকা মাইলি সাইরাস অভিনয় থেকে বিদায় নিতে যাচ্ছেন। অভিনয়ের পরিবর্তে তিনি গানে মনোযোগী হতে চাইছেন। অচিরেই রোমান্টিক ঘরানার একটি অ্যালবাম প্রকাশ করবেন বলে টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এর এক সাাৎকারে জানিয়েছেন তিনি। জানা গেছে, মাইলি সর্বশেষ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সো আন্ডারকভার’ ছবিতে অভিনয় করেন। বর্তমানে তার অভিনয়ে কোনো আগ্রহ নেই বলে নির্মাতাদের সাফ জানিয়ে দিয়েছেন। এখন তার সম্পূর্ণ মনোযোগ গানের ওপরেই। এছাড়া প্রতি বছর কমপে একটি করে একক অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করেছেন তিনি।

এ প্রসঙ্গে ২০ বছর বয়সী মাইলি বলেন, ‘আমি আজীবন গান গেয়ে যেতে চাই। আমি অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। কিন্তু অভিনয়ে আমার মন টানছে না। তাই সে সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি।’

সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে মাইলি ‘ব্যাঙ্গারজ’ শিরোনামে একটি অ্যালবামের কাজ করছেন। অ্যালবামটি রক ঘরানার গান দিয়ে সাজানো হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে ‘বিগ ফিস’ ছবির মাধ্যমে হলিউডে পা রাখেন মাইলি। তিনি ‘দ্য লাস্ট সং’, ‘বোল্ট’ এবং ‘এল ও এল’র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫