Skip to content

গাজীপুরে শ্রমিকদের অবরোধ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রমিক ছাঁটাইয়ের জের ধরে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে ভবানীপুর এলাকায় সি এ নিট কম্পোজিট লিমিটেড (ফকিরা গার্মেন্টস) কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই মহাসড়ক থেকে সরে যান। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাশ জানান, ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টসের কয়েকজন শ্রমিককে ছাঁটাই করেন কারখানা কর্তৃপক্ষ। এর জের ধরে বৃহস্পতিবার সকালে সিএ নিট কম্পোজিট লিমিটেড (ফকিরা গার্মেন্টস) কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এর এক পর্যায়ে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে যায়।

তিনি আরো জানান, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। পরে শ্রমিকরা মহাসড়কে থেকে সরে গেলে দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫