Skip to content

আইসিটিইএবির নবগঠিত কমিটির সভাপতি এলাহান মহাসচিব মোয়াজ্জেম

বাংলাভূমি ডেস্ক ॥
আইসিটি ইমপ্লয় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইসিটিইএবি) ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এ কমিটিতে ইঞ্জি. এলাহান উদ্দিনকে সভাপতি ও এসএম মোয়াজ্জেমকে মহাসচিব করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বনানীর স্টার কাবাব রেস্টুরেন্টে এ নতুন কমিটি গঠিত হয়। এ সময় ৯ সদস্যবিশিষ্ট কমিটি সব সদস্য উপস্থিত ছিলেন।

আইসিটিইএবির অন্য সদস্যরা হলেন- মো. মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ-সভাপতি (অ্যাডমিন), মো. আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি (ফিন্যান্স), সজল আহমেদ, সহ-সভাপতি (অ্যাকাডেমিক), তানভীর আহমেদ, যুগ্ম সচিব (অ্যাডমিন), আশফাকুর রহমান, যুগ্ম সচিব (ফিন্যান্স), ইঞ্জি. ওসমান গনি, যুগ্ম সচিব (অ্যাকাডেমিক), জিয়াউর রহমান (কোষাধ্যক্ষ)।

এ সময় বক্তব্যে সভাপতি ইঞ্জি. এলাহান উদ্দিন বলেন, আইসিটিইএবি সরকারের সহযোগিতায় প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এবং আইসিটি কর্মচারীদের সব সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে কাজ করবে।

এ সময় বক্তব্যে মহাসচিব এসএম মোয়াজ্জেম হোসেন বলেন, বেসরকারি আইসিটি কর্মচারীদের সর্বনিম্ন বেতন (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার) সরকারি ১০ম গ্রেডের সমান ১৬ হাজার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের সরকারি ৯ম গ্রেডের সমান ২২ হাজার টাকা করার দাবি জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫