স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২৫ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য আট কোটি ৯০ লাখ টাকা।
শনিবার দুপুর দেড়টার দিকে কুয়েত থেকে ঢাকায় পৌঁছা বিমানের (ফ্লাইট নাম্বার ০৪৪) উড়োজাহাজ এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এএসপি এহতেশামুল হক এ তথ্য জানান। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
কাস্টমস কমিশনার জাকিয়া সুলতানা জানান, কাস্টমসের গোয়েন্দা দল এবং বিমানবন্দর কাস্টমস এই স্বর্ণ আসার খবরটি আগেই জানতো। কাস্টমসের উপস্থিতি টের পেয়ে পাচারকারী ২১৭টি স্বর্ণের বার বাথরুমে ফেলে পালিয়ে যায়।
বিমানের টয়লেট থেকে ৯ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
আপডেট :July 6, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
