স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাংলামোটর এলাকার ১৪ নম্বর লিংক রোডে রাহাত টাওয়ারে সংঘটিত আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে টাওয়ারটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে আগুন নয়, তলার ওই অফিস ছাড়া অন্য কোথাও ছড়ায়নি। প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, ১৩ তলা ভবনের নয় তলায় পেট্রয়টে বাংলা ট্রেড করপোরেশন লিমিটেডের অফিস থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রতিষ্ঠানটি চাল-ডাল-আটা বিক্রির ডিলার। ফলস সিলিংয়ের ওপরে থাকা বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
অফিসটিতে যে আটা-ময়দার স্যাম্পল ছিলো তা পুড়ে গেছে। এছাড়া সেখানে থাকা চেয়ার-টেবিল ও কয়েকটি কম্পিউটারও পুড়ে গেছে। তবে অফিস বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।
বাংলামোটরে রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
আপডেট :July 8, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
