Skip to content

কানাডায় ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৪০

বাংরাভূমি ডেস্ক ॥ কানাডার ল্যাক-মেগানটিক শহরে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ৪০ জন নিখোঁজ হওয়ার কথা নিশ্চিত করেছে পুলিশ। ভয়াবহ রেল দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পর পুলিশ এ তথ্য দিল।
শনিবার রাত একটার দিকে কুইবেক প্রদেশে তেলবাহী টেনটি বিস্ময়করভাবে এ দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ জানিয়েছে- নিহতদের মধ্যে দু’জন পুলিশের লোক রয়েছে। পুলিশের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন।
এদিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়র পর ওই এলাকা থেকে অন্তত ২০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
মন্ট্রিল শহর থেকে ২৫০ কিলোমিটার পূর্বে কানাডার ল্যাক-মেগানটিক শহরে এ দুর্ঘটনা ঘটে।
রেল কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, ক্রু বদলের জন্য ট্রেনটি মেগানটিক শহরের কাছেই দাঁড়িয়েছিল কিন্তু অজ্ঞাত কারণে ট্রেনটি হঠাত করে চলতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালকবিহীন ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই শহরে পৌঁছে যায় এবং তা যথেষ্ট গতিতে চলছিল। তাদের অনেকে এ ঘটনাকে সিনেমার মতো বলে মন্তব্য করেন। ট্রেনে ৭৩টি বগি ছিল এবং এর বেশ কয়েকটি বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায় এবং কালো ধোঁয়ায় আকাশ ভরে যায়।
তেলভর্তি বগির বিস্ফোরণে কয়েক ডজন ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটি পানশালা রয়েছে যেখানে বহু মানুষ ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫