বিনোদন ডেস্ক ॥ গত সপ্তাহে অস্কার জয়ী হলিউড অভিনেত্রী হেলি বেরির ব্যবহৃত ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিলামে তোলে কানাডিয়ান একটি নিলাম হাউজ। নিলাম শুরুর ঠিক এক সপ্তাহ পরে হেলি বেরি নিলামে ওঠা জিনিসপত্রের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে এসব কখনোই তার ব্যবহৃত নয় বলে জানিয়েছেন। পাশাপাশি নিলাম হাউজটিকে এ ধরনের গর্হিত কাজের জন্য উকিল নোটিশ পাঠিয়ে এ নিলাম আয়োজন বন্ধ করিয়ে দিয়েছেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী।
কন্টাক মিউজিক সুত্রে জানা যায়, গত সপ্তাহে কানাডার মন্ট্রিয়াল অকশন হাউজ হেলি বেরির ব্যবহৃত সামগ্রী বলে প্রায় চার শতাধিক জিনিসপত্র নিলামে তোলে। নিলামে তোলা জিনিসপত্রের মধ্যে হেয়ার ব্রাশ, নেইল কিপার এবং সোফাও ছিল। উকিল নোটিশে হেলি বলেছেন, নিলামে তোলা চার শতাধিক জিনিসের মধ্যে একটিও তার নয়। আর এই নিলামের সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই বলেও জানান হেলি।
জানা যায় হেলি বেরির ব্যবহৃত বলে নিলামে তোলা এসব সামগ্রীর মূল মালিক ও ব্যবহারকারী হেলি বেরির মেয়ে নাহলার বাবা এবং তার সাবেক স্বামী গ্যাব্রিয়েল অ্যাব্রি।
এ ধরনের কাজের জন্য দুঃখ প্রকাশ করেছে নিলামকারী প্রতিষ্ঠান মন্ট্রিয়াল অকশন হাউজ, সেই সাথে তারাও স্বীকার করে নিয়েছে— হেলির কোনো জিনিসপত্র নিলামে তোলা হয়নি। হেলি বেরির ব্যবহৃত বলে নিলামে তোলা এসব সামগ্রীর মালিক গ্যাব্রিয়েল অ্যাব্রি।
