Skip to content

শুভ জন্মদিন পূর্ণিমা

বিনোদন ডেস্ক ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ। অন্যান্যবার ঘরোয়াভাবে জন্মদিনটি ঢাকার নিকুঞ্জের বাসাতে পালন করলেও এবার পূর্ণিমা তা স্বামীর বাড়িতে চট্টগ্রামে পালন করবেন। পূর্ণিমা কয়েক মাস ধরে চলচ্চিত্রে কাজ করা থেকে বিরত রয়েছেন। পূর্ণিমার পারিবারিক নাম রীতা।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে রিয়াজের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর একই ধারাবাহিকতায় তিনি নায়ক মান্না, আমিন খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের বিপরীতে অভিনয় করে দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন। পূর্ণিমা অভিনীত উল্লেখযোগ্য ৩ুুঁঁ.লঢ়মছবি হলো মায়ের সম্মান, খবরদার, ইবলিশ, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, লাল দরিয়া, জামাই শ্বশুর, মনের মাঝে তুমি, মেঘের পরে মেঘ, শাস্তি, টাকা, হৃদয়ের কথা, বাধা, সাথী তুমি কার, জীবনের চেয়ে দামী, আকাশছোঁয়া ভালোবাসা, চিরদিনই তুমি আমার, শ্রমিক নেতা, মায়ের জন্য পাগল, রাজা সূর্য খাঁ ইত্যাদি।

মুক্তির অপোয় রয়েছে তার অভিনীত মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়াছবি’ ছবিটি। এ ছবিতে তার বিপরীতে আছেন আরেফিন শুভ। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমা ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সেরা নায়িকা হিসেবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫