Skip to content

নির্বাচন করতে পারবেন না সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীরা

বিনোদন ডেস্ক ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) শাস্তিপ্রাপ্তদের ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ অধীনে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) আবারও সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা যেন নির্বাচন অংশ নিতে না পারেন, এমন একটি প্রস্তাব আমরা আরপিওতে সংযোজন করেছি।

আইসিটি জামায়াত ইসলামকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে অভিযুক্ত করায় তাদের নিবন্ধন বাতিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, রায়ের কপি হাতে আসার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্য একটি প্রশ্নে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টকে (বিএনএফ) নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, এ বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই চলছে। সব কিছু চূড়ান্ত হলে গণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখন এ বিষয়ে কারও অভিযোগ থাকলে আপত্তির সুযোগ থাকবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫