Skip to content

টংগীতে সন্ত্রাসীদের হামলায় বাসার আসবাবপত্র ভাংচুর ও লুটপাট

টঙ্গী (গাজীপুর) থেকে তুহিন সারোয়ার ॥
গাজীপুর টঙ্গীর মোল্লা বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সাহাব উদ্দীনের ২টি বাড়ীতে সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাট করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
একাধিক সূত্রে জানা যায়, বিগত ২৮ বছর যাবত সাহাব উদ্দীন মৃধা তার নিজ বাড়িতে বসবাস করে আসছে। কিছু দিন আগে সফিক মোড়ল, সাহাব উদ্দীনের বাড়ীর ওয়ারিশ রয়েছে বলে আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলাটি এখনো বিচারাধীন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সফিক মোড়লের নেতৃত্বে ২/৩ শত ভাড়াটে সন্ত্রাসী নিয়ে সাহাব উদ্দীনের বাড়ী দখল করতে যায়। এসময় সাহাব উদ্দীনের বাড়িতে ভাড়াটিয়া ছাড়া অন্য কোন লোক উপস্থিত ছিলেন না। তাই সুযোগ বুঝে, সাহাব উদ্দীনের নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসীরা, ব্যাপক ভাংচুর ও লুটপাট করেন। উক্ত বাড়ির ভাড়াটিয়া নাম প্রকাশ না করার শর্তে বলেন,‘ আমি, গত ৬ বৎসর যাবত এই বাড়ীতে বসবাস করে আসছি। হঠাৎ করে সন্ত্রাসীরা আমার রুমে প্রবেশ করে আমাকে মারধর করে, আসবাব পত্র ভাংচুর করে, মালামাল লুট করে নিয়ে যায়। প্রতিবাদ করলে, আমাকে প্রাণ নাশের হুমকী দেয়। এবং এই বাড়ী ছেড়ে দিয়ে অন্যত্রে বাসা ভাড়ায় চলে যাবার জন্য বিভিন্ন হুমকী ধামকী প্রদান করে’।
এ ব্যাপারে টংগী মডেল থানার ওসি, আবুল কালাম আজাদ বলেন, সাহাব উদ্দীন ও সাফিক মোড়লের দু’জনের মাঝেই জমি নিয়ে ঝামেলা রয়েছে। তবে সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও মালামাল লুটপাট করার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫