বিনোদন ডেস্ক ॥ অভিনেতা আসাদুজ্জামান নূরের সঙ্গে অভিনয় করার সুযোগটিকে নিজের জীবনের অনেক বড় একটি অর্জন বলেই মনে করছেন জনপ্রিয় লাক্সতারকা ও অভিনেত্রী মেহজাবিন।
ইকবাল হোসাইন চৌধুরী রচিত ও রেদওয়ান রনি পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাঘ বন্দী’ নাটকে আসাদুজ্জামান নূরের প্রেমিকা চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন।
নাটকে এক রহস্যময় চরিত্রে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর। নাটকে নূরের নাম ভাদু এবং মেহজাবিন অভিনয় করছেন নন্দিতা চরিত্রে।
আসাদুজ্জামান নূর বলেন, গল্পটি অসাধারণ। লোভ সামলাতে পারিনি বলেই কাজটি করছি। দর্শকের ভালোলাগবে। মেহজাবিন ভালো করছে।
মেহজাবিন বলেন, ‘নূর স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পাব এটা কখনোই ভাবিনি। রনি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে সে সুযোগ করে দিয়েছেন। পরিচালক জানান ধারাবাহিক এই নাটকটি দেশ টিভিতে ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত প্রচার হবে।
আসাদুজ্জামান নূরের প্রেমিকা মেহজাবিন
আপডেট :July 18, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
