বিনোদন ডেস্ব ॥ হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের পা ভেঙে দিলেন তার হবু স্বামী জাস্টিন থেরক্স। খবর ই অনলাইনের। অসতর্কভাবে জেনিফারের পায়ের ওপর পা রাখেন থেরক্স। এতে পায়ে প্রচণ্ড ব্যাথা পান। পরে বুঝতে পারেন তার পায়ের গোড়ালি ভেঙে গেছে।
৪৪ বছর বয়সী জেনিফার বলেন, “আমার পা ভেঙেছে। আমার প্রিয় বাগদত্তের পা অনেক বড়। সে অনেক বড় বড় বুটজুতা পরে। সে আমার পায়ের ওপর দাঁড়িয়ে আমার পা ভেঙে দিয়েছে।” পায়ের ব্যাথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন জেনিফার। পা ভালো করতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি।
গত বছরের আগস্টে বাগদান হয় জেনিফার ও জাস্টিনের। বিয়ের তারিখ ঘোষণা না করলেও এই বছরই বিয়ে করার পরিকল্পনা তাদের।
