Skip to content

সত্যি হল প্রিয়াংকার দুঃস্বপ্ন

বিনোদন ডেস্ক ॥ দুই বোনই নায়িকা। একজনের একটা ছবি মুক্তি মানে দু’জনেরই আনন্দের উপলক্ষ্য। পরিণীতা চোপড়ার বলিউড অভিষেকের পরপরই প্রিয়াংকা বলেছিলেন পরিণীতার সাথে একইদিন ছবি মুক্তি পাওয়া হবে তার জন্য দুঃস্বপ্ন।

শেষ পর্যন্ত প্রিয়াংকার ভয়টাই সত্যি হতে চলেছে। একইদিনে মুক্তি পাচ্ছে দুই বোনেরই সিনেমা। দুঃস্বপ্নের এই দিন আগামী ৬ সেপ্টেম্বর।

এদিন মুক্তি পাবে প্রিয়াংকা অভিনীত অপূর্ব লাখিয়ার ‘জাঞ্জির’ এবং পরিণীতা অভিনীত মণিষ শর্মার ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবি দুটি।

পরিণীতার চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৩ সেপ্টেম্বর। কিন্তু টরেন্টো চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার জন্য মুক্তির দিন এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। এখন বক্সঅফিসে দুদবোনের লড়াইটা কেমন হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫