বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহারকারীদের আত্মনিয়ন্ত্রণ কমায়। অনলাইন ও বাস্তব জীবন দুই েেত্রই এ ঘটনা ঘটে। জার্নাল অব কনজিউমার রিসার্চের (জেসিআর) এক প্রতিবেদনে জানানো হয়, যারা এসবের মাধ্যমে শুধু ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রাখেন তাদের আত্মনিয়ন্ত্রণ লণীয়ভাবে কমে যায়। জেসিআর জানায়, এ ধরনের ব্যবহারকারীদের দৈহিক ওজন বাড়তির দিকে থাকে; পাশাপাশি এদের ক্রেডিট কার্ড ঋণও হয় তুলনামূলকভাবে বেশি। এ প্রতিবেদনের মূল গবেষক অ্যান্ড্রু টি স্টিফেন বলেন, অনলাইন সোস্যাল নেটওয়ার্ক ব্যবহার যে আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয়, সেটা এ গবেষণাই প্রথম প্রমাণ করেছে। আমরা দেখিয়েছি যে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক ফেসবুক ব্যবহারকারীদের আত্মনিয়ন্ত্রণের ওপর সাইটটির প্রভাব নেতিবাচক। ইউনিভার্সিটি অব পিটসবার্গের স্কুল অব বিজনেস অ্যান্ড কলেজ অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন স্টিফেন। গবেষণায় স্টিফেনকে সহায়তা করেন কলম্বিয়া বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক কিথ উইলকক্স। এক হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ওপর পাঁচটি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে জরিপ চালান তারা। স্টিফেন ও উইলকক্সের মতে, এ গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল নীতিনির্ধারকদের জন্য উপকারী হবে। কারণ সামাজিক শাসন বজায় রাখা ও সুস্থ জীবনযাপনের জন্য আত্মনিয়ন্ত্রণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তারা বলেন, গবেষক ও নীতিনির্ধারকদের উচিত সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার আরও খতিয়ে দেখা। কারণ এ ধরনের সাইট ব্যবহারের নেতিবাচক মানসিক ও সামাজিক ফলাফল কীভাবে ভোক্তাদের ওপর প্রভাব ফেলে তা জানা প্রয়োজন।
সোশ্যাল মিডিয়া আত্মনিয়ন্ত্রণ কমায়
আপডেট :July 31, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
