Skip to content

জিম্বাবুয়ের নির্বাচনে কারচুপির অভিযোগ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জিম্বাবুয়ের  প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টি সাধারণ নির্বাচনে নিরঙ্কুস জয় দাবী করেছে। তবে তার প্রতিপ প্রধানমন্ত্রী মর্গান স্যাঙ্গিরাইয়ের মুভমেন্ট ফর ডেমক্রেটিক চেঞ্জ (এমডিসি) নির্বাচনে কারটুপির অভিযোগ এনেছেন। এদিকে জিম্বাবুয়ের আঞ্চলিক নির্বাচন পর্যবেনকারি সংস্থা নির্বাচনে অনিয়মের কারণে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। জিম্বাবুয়েতে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা অবৈধ। পুলিশ বুধবার জানিয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে যারা আগাম কোন দাবী করবে তাদেরকে গ্রেপ্তার করা হ্বে। নির্বাচন কমিশন পাচ দিনের মধ্যে এর ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। তবে জানু -পিফ পাটির নাম প্রকাশে অনেচ্ছুক এক কর্মকর্তা দাবী করেছেন নির্বাচনের ফলাফল ইতোমধ্যেই ষ্পষ্ট হয়ে গেছে। রয়টার্সকে বৃহস্পতিবার ফোনে তিনি বলেছেন আমরাই এবার নির্বাচনে জয়ী হয়েছি। আমরা এমডিসিকে কবর দিয়েছি। আমাদের জয়ের ব্যাপারে কোন সন্দেহই নেই। তবে জিম্বাবুয়ের প্রধানমন্ত্রী এবং ‘মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ’ (এমডিসি) নেতা স্যাঙ্গিরাই বুধবারের নির্বাচনকে কারচুপির অভিযোগ এনে একে বড় ধরণের প্রহসন বলে উল্লেখ করেছেন। গতকাল তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন বুধবারের নির্বাচনে বড় ধরণের কারচুপি হয়েছে। এ নির্বাচন আঞ্চলিক বা আফ্রিকার মানদণ্ড অনুযায়ী এ নির্বাচন হয়নি। স্যাঙ্গিরাই বলেন নির্বাচনে যে আচরণ দেখানো হয়েছে এবং এর ফলাফলে ফলশ্রতিতে দেশ গভীর সংকটে উপনীত হবে। প্রশাসনিক এ্বং আইনি প্রক্রিয়া লংঘনের কারণে এর বিশ্বাসযোগ্যতা মারাত্বক ভাবে ব্যবহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন এ লজ্জাজনক নির্বাচনে জনতার কোন মতেরই প্রতিফলন ঘটেনি। এদিকে জিম্বাবুয়ে ইলেকশন সাপোর্ট নেটওয়ার্ক (জেডইএসএন) বৃহস্পতিবার বলেছে মর্গান শহুরে এলাকাতে হাজার হাজার স্যাঙ্গিরাইয়ের সমর্থকদেরকে নির্বাচন কেন্দ্র থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যেসব এলাকাতে বরার্ট মুগাবের জোরালো সমর্থন রয়েছে গ্রামাঞ্চলের সেসব এলাকাতেও স্যাঙ্গিরাই সমর্থকদেরকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫