বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সরকারকে উৎখাত করার চেষ্টায় লড়াইকারি বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনী নিশ্চিতই জয়ী হবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা আসাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বৃহস্পতিবার সামরিক বাহিনী দিবসে দেয়া এক বার্তায় তিনি একথা বলেছেন। বার্তায় আসাদ বলেন, আমরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত না থাকলে দুই বছরেরও বেশি সময় ধরে শত্রুর বিরুদ্ধে লড়াই করে যাওয়া বা তাদেরকে প্রতিহত করার সমতা আমাদের থাকত না। সিরিয়ায় ২৮ মাসের গৃহযুদ্ধে বহু এলাকাই বিদ্রোহীদের দখলে চলে গেলেও সমপ্রতি কয়েক সপ্তাহে আসাদের সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে দামেস্কর আশেপাশের এলাকাসহ লেবাননের সীমান্তর্র্বতী আরো কয়েকটি শহর থেকে তাদেরকে হটিয়ে দিয়েছে। আসাদ তার দীর্ঘ শাসনের বিরুদ্ধে এ বিপ্লবকে বিদেশিদের মদদপুষ্ট সন্ত্রাসীদের লড়াই হিসাবে অভিহিত করেছেন।২০১১ সালের মার্চে সিরিয়ায় শুরু হওয়া গণতন্ত্রপন্থি বিােভ-আন্দোলন সামরিক শক্তি ব্যবহার করে দমন করা থেকে দেশটিতে সশস্ত্র বিদ্রোহের সূত্রপাত হয়। সামরিক বাহিনীর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ওই বার্তায় আসাদ সেনাবাহিনীর উদ্দেশে বলেন, সিরিয়ায় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেনাবাহিনী বিরল সাহসিকতা দেখিয়েছে।
‘বিদ্রোহীদের বিরুদ্ধে নিশ্চয় জয়ী হব’
আপডেট :August 2, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
