Skip to content

বিরতির পর আইটেম গানে অ্যাশ

বিনোদন ডেস্ক ॥ ২০১০ সালে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘গুজারিশ’ সিনেমার পর লম্বা বিরতিতে আছেন সাবেক বিশ্বসুন্দরী এবং বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
২০১১ সালে কন্যা সন্তান আরাধ্যকে জন্ম দেন এই সুপারস্টার। এ কারণেই সিনেমা থেকে বিরতি নিয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি সঞ্জয় লীলা বনশালী’র পরবর্তী ছবি ‘রামলীলা’র আইটেম গানে এই বিশ্বসুন্দরীকে দেখা যাবে বলে গুজব শোনা যাচ্ছে। গুজব যদি সত্যি হয়, তবে খুব শিগগিরই ঐশ্বরিয়া রাই বচ্চনকে আইটেম গানে দেখতে পাবেন তার ভক্তরা।
সঞ্জয় লীলা বনশালী’র একজন সহযোগী জানিয়েছেন, সঞ্জয় চান ঐশ্বরিয়া তার সিনেমার আইটেম গানে পারফর্ম করুক। তিনি এই ব্যাপারে ঐশ্বরিয়ার সঙ্গেও কথা বলেছেন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।
ঐশ্বরিয়ার আগে সঞ্জয় লীলা বনশালী মাধুরী দিীত এবং সোনাী সিনহাকে এই আইটেম গানের জন্য ভেবেছিলেন। পরে ঐশ্বরিয়া রাই বচ্চনকেই এই স্পেশাল আইটেম গানের জন্য চূড়ান্ত করেন এই পরিচালক।
সঞ্জয় লীলা বনশালী এবং ঐশ্বরিয়া রাই বচ্চন ‘হাম দিল দে চুকে সানাম’ ও ‘দেবদাস’র মতো উল্লেখযোগ্য আরও বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫