বিনোদন ডেস্ক ॥ ব্যক্তিগত জীবন সম্পর্কিত গুজবকে পরোয়া করেন না বলে জানালেন নবাগতা অভিনেত্রী আলিয়া ভাট। কীভাবে টিনসেলের বিভিন্ন গুজবকে এড়িয়ে চলতে হবে তা শিখে নিয়েছেন তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে পরবর্তী সিনেমার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে টিনসেলে যাত্রার শুরুতেই সহ-অভিনেতা বরুণ ধাওয়ান এবং পরবর্তীতে অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুজব শোনা যায়। তবে এ ধরনের উড়োখবরকে গায়ে মাখেন না বলে জানিয়েছেন আলিয়া।
এ বিষয়ে আলিয়া সংবাদমাধ্যমটিকে বলেন, “ক্যারিয়ারের শুরু থেকেই এমন গুজব আমার কানে আসছে। অনেকেরই ধারণা আমি বরুণের সঙ্গে ডেট করছি। তবে এগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কারণ আমি মনে এগুলো নিয়ে মাতামাতি করার সময় এখন আমার নয়। তবে এটা ঠিক কখনও যদি কারও সঙ্গে সম্পর্কে জড়াই তবে তা সবাই জানবে।”