Skip to content

অনেক সেক্সি আনুশকার ঠোঁট

বিনোদন ডেস্ক ॥ আনুশকা শর্মার আগের ঠোঁট আর বর্তমান ঠোঁটের মধ্যে নাকি মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ঠোঁট আগের চেয়ে অনেক ‘সেক্সি’ হয়ে উঠেছে। গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তিনি নাকি ঠোঁট আকর্ষণীয় করতে কসমেটিক সার্জারি করিয়েছেন।
তবে ঠোঁটের প্রশংসা বেশ উপভোগ করলেও কসমেটিক সার্জারির প্রসঙ্গ ওঠায় মহা বিরক্ত তিনি।
সূত্র জানিয়েছে, আনুশকা তার ঠোঁট সুন্দর আর সেক্সি করতে কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ জন্য তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন কি না তা বলা যাচ্ছে না।
‘যাব তাক হ্যায় জান’ ছবির প্রমোশনালে তার ঠোঁট সবার নজর কাড়ে। সম্প্রতি ম্যাকাউয়ে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানেও সবার চোখ নাকি আটকে ছিল আনুশকার ঠোঁটে। তবে অনেকেই মন্তব্য করেছেন, এটা ন্যাচারাল ঠোঁট নয়।
আনুশকার এক বন্ধু জানান, ভক্ত আর দর্শকরা তার ঠোঁট নিয়ে আলোচনা থামাচ্ছেই না। সে যেখানেই যাচ্ছে সেখানেই তার ঠোঁট নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি ফটোগ্রাফাররাও তার ঠোঁটের প্রশসংশা করতে ছাড়ছে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫