Skip to content

প্রতিশ্রুতি শুনিয়েই কেটে গেল ৫ বছর

স্টাফ রিপোর্টার ॥ ‘সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হবেই’— সরকার গঠনের পর থেকেই সিলেটবাসীকে এ প্রতিশ্রুতি শুনিয়ে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু এখন পর্যন্ত এর দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অথচ সরকারের মেয়াদ শেষ হওয়ার পথে।

সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি সিলেটের ব্যবসায়ী ও প্রবাসী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন অর্থমন্ত্রী। সেখানেও একই আশ্বাস ব্যক্ত করেন তিনি। তারও ছয় মাস পেরিয়ে গেছে। অথচ এখন পর্যন্ত সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এতে ােভ বাড়ছে সিলেটের ব্যবসায়ী ও প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য মৌলভীবাজারের শেরপুরে জায়গা চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তা অধিগ্রহণ করা হবে।

সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সিলেট চেম্বার ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি প্রথম ওঠে এখান থেকেই।

জানা যায়, সিলেটে শিল্পের প্রসার ও প্রবাসীদের বিনিয়োগে আকর্ষণ করতে সিলেট চেম্বার অব কমার্স ২০০৫ সালে সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করে। বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায় সিলেট চেম্বার সে সময় নানা সমীাও চালায়। স্থানীয় এক সংসদ সদস্যকে আহ্বায়ক করে গঠন করা হয় এ-সংক্রান্ত বিশেষ টাস্কফোর্স। সিলেট চেম্বারের এ উদ্যোগের ফলেই বিগত তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালের ২১ জানুয়ারি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়টি অনুমোদন করে। ২০১০ সালের ১ আগস্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইন পাস হয়।

এরপর সিলেটে বিশেষ অর্থনৈতক অঞ্চল স্থাপনের জন্য সরকারের তরফ থেকে সিলেটের বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেয়া হয়। বিভাগীয় কমিশনার তিনটি জায়গার তালিকা করেন। তালিকা দেখে সবার সঙ্গে আলোচনাসাপেে অর্থমন্ত্রী ঘোষণা দেন, মৌলভীবাজারের শেরপুরে স্থাপিত হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

তবে গত ১৭ জানুয়ারি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপরে সভায় ঢাকা মহানগর এলাকা, চট্টগ্রাম মহানগর এলাকা, ঢাকা-খুলনা করিডোর ও ঢাকা-রাজশাহী করিডোরে চারটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত হয়। উপেতি থেকে যায় সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবি। এতে ােভ তৈরি হয় সিলেটের ব্যবসায়ী, চেম্বার নেতা ও প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে। সঙ্গে সঙ্গে সিলেট চেম্বারের প থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপরে কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানান তারা।

এর পরিপ্রেেিত সিলেট চেম্বারে আয়োজিত মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জোর দিয়ে বলেছিলেন, সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন হবেই। এরপর অর্থনৈতিক অঞ্চল কর্তৃপ সিলেটেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেয়। তবে অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছি। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী বিভিন্ন সময় আমাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। শিগগিরই তা বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।’

সিলেটের বিভাগীয় কমিশনার এএনএম জিয়াউল আলম বলেন, ‘সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য সম্ভাব্য তিনটি স্থানের প্রস্তাব অর্থনৈতিক অঞ্চল কর্তৃপে পাঠানো হয়। মৌলভীবাজারের শেরপুরকে চূড়ান্ত করা হয়েছে। এখন জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। আশা করছি, এ সরকারের আমলেই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণ সম্ভব হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫