স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর জেলা আর মহানগর এখন ঈদ শুভেচ্ছায় ভাসছে। সড়ক, মহাসড়ক আর অলি-গলি, গ্রামের বাজার, পথের পাশের মাটির ঘর কোথাও বাদ নেই যেখানে লাগেনি রঙ্গিন পোস্টার-বিলবোর্ড। এসবের সঙ্গে আছে বর্ণাঢ্য তোরণ। এ যেন নতুন প্রতিযোগিতা। এতেও যেন রয়েছে আওয়ামী লীগ বিএনপির প্রতিযোগিতা। তবে এগিয়ে আছে বিএনপি। আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য তরুণ প্রার্থীরা তাদের ঈদের শুভেচ্ছা পোস্টারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আকর্ষণীয় এসব পোস্টার বিলবোর্ডে নিজেদের ছবির পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা, দলীয় প্রধানসহ পছন্দের নেতাদের ছবি ঠাঁই পেয়েছে। তাদের পাশে আছে বর্তমান সময়ের বেশি আলোচিত তারেক রহমান আর সজিব ওয়াজেদ জয়ের ছবি। টঙ্গী থেকে জৈনা বাজার পর্যন্ত ৫০ কিলোমিটারের বেশি পথ গাজীপুরের মধ্যে। এর আবার প্রায় অর্ধেক এলাকা পড়েছে গাজীপুর মহানগরে। মহানগর এলাকায় মহাসড়কের দু’পাশে বিল বোর্ড, পোস্টারে নবনির্বাচিত মেয়র অধ্যাপক মান্নানের রাজত্ব। অবশ্য এসব মান্নানের নিজের অর্থ কিংবা মান্নানের নিজের প থেকে লাগানো নয়। বিভিন্ন ধরন আর সাইজের বিলবোর্ড, পোস্টার, ব্যানার লাগিয়ে মান্নানের প থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, শুভানুধ্যায়ী এসব লাগিয়ে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এদের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সুরুজ আহম্মেদও মহাসড়কের পাশে বড় বড় সাইজের বিলবোর্ড টানিয়ে মেয়র মান্নানের পে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী নির্বাচনকে টার্গেট করে ঈদকে সামনে রেখে নিজেদের অবস্থান দলে ও জনগণের কাছে জানান দিচ্ছেন অনেক নেতা। এ েেত্র তরুণ নেতা যারা সংসদ নির্বাচনে নবাগত তারাই নেমেছেন আগে ভাগে। সবার আগে কয়েক রঙ্গের পোস্টার লাগিয়ে চমক সৃষ্টি করে এলাকাবাসীর দৃষ্টি কেড়েছেন গাজীপুর-১ আসনের ১৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও ভাওয়াল কলেজ ছাত্র সংসদ নির্বাচনের সাবেক জিএস সুরুজ আহম্মেদ। ওই নির্বাচনী এলাকা তো পোস্টারে তিনিই ছেয়েছেন। নির্বাচনী এলাকার বাইরে জেলা শহর এবং জেলা সদরও ছেয়ে গেছে সুরুজ আহম্মেদের ঈদ শুভেচ্ছার পোস্টারে পোস্টারে। এ বিষয়ে সুরুজ আহম্মেদ পোস্টার বিলবোর্ড লাগানো এবং মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তরুণ সমাজের অলঙ্কার তারেক রহমানের পছন্দ তরুণ ও নতুন নেতৃত্ব। তাই আমাদের পিছিয়ে থাকলে চলবে না। আগামী সংসদ নির্বাচনে দল অবশ্যই অনেক নতুন মুখকে মনোনয়ন দেবে। আর নতুনরা সহজেই বিজয়ী হয়ে আসবে। এ নির্বাচনী এলাকায় কয়েক দিন ধরে ঈদ শুভেচ্ছার পোস্টার চোখে পড়ছে জেলা বিএনপি নেতা আলহাজ সোহরাব উদ্দিনের। গাজীপুর-১ নির্বাচনী এলাকার জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনিও জানান দিচ্ছেন সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তিনি। সুরুজ আহম্মেদের মতোই গাজীপুর-৩ নির্বাচনী এলাকায় মহাসড়কের পাশে বিলবোর্ড আর পোস্টার লাগিয়ে সারা জাগিয়েছেন এবারই প্রথম দলের মনোনয়ন প্রত্যাশী তরুণ প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ। এরই মধ্যে তিনি নির্বাচনী শোডাউন করেছেন মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে। এই নির্বাচনী এলাকায় বিলবোর্ড আর পোস্টারে পিছিয়ে নেই বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী নবাগত সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম। তার পোস্টার প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গেছে। তিনি আবার তার একটি নিজস্ব অনুষ্ঠানে রোবাবার প্রধান অতিথি করে এনেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহকে। এতে করে মনোনয়নের দৌড়ে ডা. শফিক এক ধাপ এগিয়ে গেছেন বলে মনে করছেন তার অনুসারীরা। এই নির্বাচনী এলাকায় ঈদ শুভেচ্ছা জানানোর দৌড়ে আছেন অপর দুই সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা পীরজাদা রুহুল আমীন ও শাহজাহান ফকির। গাজীপুর-২ নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী লিখেই পোস্টার লাগিয়েছেন পৌর বিএনপির সাবেক সভাপতি, জেলা বারের সাবেক সভাপতি গাজীপুর ল কলেজের অধ্য ড. মো. শহীদুজ্জামান। এ নির্বাচনী এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্টার লাগানো আছে শ্রমিক দলের জেলা সভাপতি সালাউদ্দিন সরকারের। পোস্টার আর বিলবোর্ড টানানো হয়েছে সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের প থেকেও। জেলার অন্য দু’টি নির্বাচনী এলাকায় নবাগতদের প থেকে ঈদ শুভেচ্ছার পোস্টার বিলবোর্ড তেমন নেই। আছে বর্তমান সংসদ সদস্য ও পুরানো নেতাদের প থেকে। এতো গেল এমপি আর মেয়রের শুভেচ্ছার গল্প। নবনির্বাচিত কাউন্সিলরদের বিশাল আকারের পোস্টার বিলবোর্ড আছে অলিতে গলিতে। ১৫ নম্বর ওয়ার্ডে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে যে ক’টি সড়ক, গলিপথ মহল্লায় ঢুকেছে তার প্রায় প্রতিটির মাথায় তোরণ নির্মাণ করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন কাউন্সিলর ফয়সাল আহম্মেদ সরকার। ওয়ার্ডের শেষ প্রান্তে তার শ্বশুরবাড়ির সড়কের মাথায় তোরণ বানাতেও ভুল করেননি তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় মোসলেম উদ্দিন মুসা চৌধুরীর বিলবোর্ড রয়েছে বিপুলসংখ্যক। ওই মহাসড়কের সিটি করপোরেশনের শেষ ভাগে গজারি বনের ভেতর থেকেই উঁকি দিচ্ছে নবনির্বাচিত কাউন্সিলর ছবদের হাসেনের বিশাল সাইজের ঈদ শুভেচ্ছার বিলবোর্ড। এসব পোস্টার বিলবোর্ড কেবল নগরবাসীর নয় দৃষ্টি আকর্ষণ করছে মহাসড়কে চলাচলকারীদের। শহরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হান্নান মিয়া হান্নুর রয়েছে দৃষ্টিনন্দন বিলবোর্ড।
ঈদ শুভেচ্ছা বিলবোর্ডে
আপডেট :August 7, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
