স্টাফ রিপোর্টার ॥ ডাকাতি চেষ্টার অভিযোগে এলাকাবাসীর পিটুনিতে গাজীপুরের একব্যক্তি নিহত হয়েছেন। এসময় এলাকাবাসী আরও দু’জনকে ধরে পুলিশে দিয়েছেন। আজ ভোর রাতে রাওনাটি ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এর সত্যতা স্বীকার করেন কাপাসিয়ার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্থানীয়রা জানান, একদল ডাকাত ওই এলাকার মিকি মিস্ত্রির বাড়িতে ডাকাতি করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে যান। এসময় তারা চিৎকার শুরু করেন। চিৎকার শুনে এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে একজনকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই এলাকা থেকে পালানোর সময় স্থানীয় জনতা আরও দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার বা আটক দু’জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গণপিটুনি, গাজীপুরে ডাকাত সন্দেহে নিহত ১
আপডেট :August 7, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
