Skip to content

গোলে শুরু ফ্যালকাওয়ের

স্পোর্টস ডেস্ক ॥ মোনাকোর পক্ষে গোল করেই লীগে যাত্রা শুরু করলেন রাদামেল ফ্যালকাও। ২৭ বছর বয়সী কলম্বিয়ার এ স্ট্রাইকার এবার স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মোনাকোতে যোগ দেন প্রায় ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। মোনাকো ২-০ গোলে হারায় বর্দুকে। ফরাসি লীগে এদিন অন্যান্য খেলায় জয় পায় সাত বারের চ্যাম্পিযন লিওঁ, নান্তেস, রেনেস, লিলে ও ভ্যালেন্তিয়েনেস।  তবে শুক্রবার প্যারিস সেইন্ট জার্মেই ১-১ গোলে মঁপেলিয়েরের সঙ্গে ড্র করেছে।
রাশিয়ার বিলিয়নিয়ার দিমিত্রি রিবোলাভলির পৃষ্ঠপোষকতায় মোনাকোর কোচ ক্লদিও রেনেইরি এ মওসুমে বেশ কয়েকজন  তারকাকে দলভুক্ত করেছেন। তারা হলেন, জেমস রডরিগুয়েজ, রিকার্ডো কারভালহো, এরিক আবিদাল ও জেরেমি তুলালান। তবে এত বিনিয়োগে গড়ার পরও প্রথম খেলাটি প্রায় ড্র হতে যাচ্ছিল। তবে শেষ দিকে ইমানুয়েল রিভিয়েরি ও ফ্যালকাও গোল করে দলের মুখ রক্ষা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫