স্পোর্টস ডেস্ক ॥ জার্মান লীগে জয় দিয়েই অভিষেক হয়েছে কোচ পেপ গার্দিওলার। বার্সেলোনার সাবেক এ সফল কোচ গার্দিওলার নতুন দল বায়ার্ন মিউনিখ বুন্দেসলীগায় প্রথম খেলাতেই জয় পেয়েছে শুক্রবার। গতবারের লীগ চ্যাম্পিয়ন এ দলটি এদিন নিজেদের মাঠে ৩-১ গোলে হারায় বরুসিয়া মনচেনগ্লাডবাখকে। গত মওসুমে ২৫ পয়েন্ট বেশি নিয়ে শিরোপাজেতা দলটিকে ২০ মিনিটের মধ্যে এগিয়ে দেন আরিয়েন রবেন ও মারিও মানজুকিচ। তবে বিরতির আগে দান্তের আত্মঘাতী গোল বরুসিয়াকে সমতায় ফেরার আশা দেখায়। এরপর থমাস মুলার একটি পেনাল্টিও মিস করেন। এর পরপর আরেকটি পেনাল্টি পেলে তা থেকে গোল করেন ডেভিড আলবাও। গত মওসুমে বায়ার্ন মিউনিখ লীগ, চ্যাম্পিয়ন্স লীগ ও জার্মান কাপের শিরোপা জয় করে।
জয় দিয়ে অভিষেক গার্দিওলার
আপডেট :August 12, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
