বাংলাভূমি২৪ ডেস্ক ॥ শ্রীলঙ্কার একটি মসজিদে উচ্ছৃঙ্খল বৌদ্ধরা হামলা চালিয়েছে। এর পর রাজধানী কলম্বোতে কারফিউ ঘোষণা করা হয়েছে। হামলায় কমপক্ষ ৭ মুসল্লি আহত হয়েছেন। কলম্বো মসজিদের একজন ট্রাস্টি এ হামিদ বলেছেন, আহত ৭ জনের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের মুখপাত্র বুদ্ধিকা শ্রীরিওয়ার্দেনা বলেছেন, মসজিদের নিরাপত্তার লক্ষ্যে সমবেত মুসলমান তরুণ এবং উচ্ছৃঙ্খল বৌদ্ধ তরুণদের মধ্যে সংঘর্ষ প্রতিহত করতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠন মুসলমানবিরোধী প্রচার অভিযান বৃদ্ধি করার ফলশ্রুতিতেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রীলঙ্কার বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠন মুসলমানদের সেখানকার রাজনৈতিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির পথে হুমকি বলে মনে করে। উল্লেখ্য, শ্রীলঙ্কার দুই কোটি জনগোষ্ঠীর মাত্র ৯ শতাংশ হলো মুসলমান আর ৭০ ভাগ হলো জাতিগত সিংহলিজ বৌদ্ধ। বৌদ্ধ জাতীয়তাবাদী সংগঠনের অভিযোগ, মুসলমানরা ব্যবসা-বাণিজ্যে আধিপত্য বিস্তার করছে। আর ধীরে ধীরে তারা বংশবৃদ্ধির মাধ্যমে দেশকে দখল করে নেয়ার ষড়যন্ত্র করছে।
মসজিদে হামলার পর কলম্বোতে কারফিউ
আপডেট :August 12, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
