স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এ জন্য শিগগির ট্রাইব্যুনাল গঠন করা হবে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার হোটেল রেডিসনে ক্রিকেটে ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছে।
ট্রাইব্যুনাল ও দোষী ব্যক্তিদের শাস্তির মাত্রার বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, দোষী প্রমাণিত হলে পাঁচ বছর থেকে আজীবন নিষেদ্ধাজ্ঞার শাস্তি হবে। বিসিবি ডিসিপ্লিনারি কমিটির তিনজনকে নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে। তাতে একজন চেয়ারম্যান থাকবেন। কমপক্ষে পাঁচ বছরের সাজা হবে আশরাফুলের।
স্পট ফিক্সিংয়ের ঘটনা তদন্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও নিরাপত্তা ইউনিট (আকসু)।
প্রতিবেদন প্রকাশ ও আনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। প্রতিবেদন প্রকাশের সময় নয়জনের বিরুদ্ধে অভিযোগের কথা বলা হলেও সাতজনের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আকসু। প্রতিবেদনে একাধিক বিদেশি ক্রিকেটারের নামও এসেছে। তবে দেশি-বিদেশি কোন ক্রিকেটারের নাই উল্লেখ করেননি ডেভিড।
