Skip to content

ভর্তিবাণিজ্য বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : প্রধনমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিবাণিজ্য বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, তার সরকার চায় প্রতিটি জেলার ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে। সরকারের একার পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা সম্ভব নয় উল্লেখ্য করে প্রধানমন্ত্রী এ কাজের সবার সহযোগিতা কামনা করেন।

বৈঠকে শিক্ষাঙ্গনে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫