Skip to content

কারিনাকে চুমু খাওয়া হলো না হাশমির

বিনোদন ডেস্ক ॥ বলিউডের কিসবয় হিসেবে পরিচিত ইমরান হাশমির দিনকাল একদমই ভাল যাচ্ছে না। পরপর তিনটি ছবি ফপ। ‘সাংহাই’, ‘এক থা দিওয়ানা’ আর ‘চার চক্কর’। ছবি তিনটিতে ইমরানের কোন চুম্বন দৃশ্য ছিল না। আর এ জন্যই নাকি দর্শক ছবিগুলো পছন্দ করেনি। ইমরান আছে অথচ কোন চুম্বন দৃশ্য নেই তা কি হয়!
তাই নতুন ছবি ‘বেত্তমিজ দিল’য়ের নায়িকাকে চুমু খেতে উদগ্রিব ছিলেন ‘মার্ডার’ খ্যাত ইমরান। ছবির প্রযোজক একতা কাপুরকে নাকি জানিয়েও রেখেছিলে নিজের মনের গোপন বাসনাটি। কিন্তু বিধি বাম! নায়িকা কারিনা কাপুর তার আশার গুড়ে একমুঠো বালি ঢেলে দিয়েছেন। কারিনা নাকি ছবির প্রযোজককে  সাফ জানিয়ে দিয়েছেন কোন চুমু টুমু চলবে না। কারিনার ঠোটে ঠোট রাখতে না পারায় নাকি গভীর মনোকষ্টে ভুগছেন হাশমি।
নতুন এই ছবির শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বরে, দিল্লিতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫