বিনোদন ডেস্ক ॥ চারিদিকে চলছে বিয়ের ধুম আর তাই বিয়ের আয়োজন নিয়ে এখন রাত দিন কাটছে বলিউডের কিউট বেবি খ্যাত ক্যাটরিনা কাইফের। আশচার্য হলেন না তার নিজেরে বিয়ে না, বরং লন্ডনে তার বোন নাতাশার বিয়ের পরিকল্পনাতেই এখন দিন কাটছে তার।
জানা গেছে, ক্যাট ও তার পরিবার বোন নাতাশার বিয়ে সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য এখন লন্ডন রয়েছেন। আগামী মাসের মাঝামাঝি সময়ে লন্ডনে নাতাশার বিয়ে হওয়ার কথা রয়েছে।
ক্যাটের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বোনের বিয়ে নিয়ে ব্যস্ততার কারণেই তাকে ঈদে মুম্বাই কিংবা বন্ধুদের পার্টিতে দেখা যায়নি বর্তমানে আলোচিত এই বলিউড অভিনেত্রীকে।
এ বিষয়ে ক্যাটের এক বান্ধবী জানান, বোনের বিয়ে নিয়ে সে খুবই উত্তেজিত। কখন কোনটা করতে হবে, কোথায় কোন সাজ হবে এ নিয়ে ডিজাইনারদের সঙ্গে কথা বলতে বলতেই দিন কাটছে তার।
শুধু তাই নয় বিয়েতে অতিথিদের আপ্যায়নে কী ব্যবস্থা করা যায় এ নিয়েও মুম্বাই ও লন্ডনের কয়েকটি বিখ্যাত রেস্টুরেন্টের সঙ্গে কথাও বলেছেন বলে জানান ক্যাটের ওই বান্ধবী।
বিয়ে নিয়ে ব্যস্ত ক্যাটরিনা!
আপডেট :August 13, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
