বাংলাভূমি২৪ ডেস্ক ॥
গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে নিহতদের তালিকা দিয়েছে বেসরকারি মানবাধিকার সংস্থা অধিকার।
শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে জানানো হয়, সংস্থার সেক্রেটারি আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের পর সরকারের গোয়েন্দা বাহিনী ভিকটিমদের ওপর নজরদারি বাড়িয়েছে।
এ প্রেক্ষাপটে তারা নিহত ৬১ জনের তালিকাটি জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের স্পেশাল র্যাপোর্টার, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারনাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রকে ১৬ আগস্ট তালিকা পাঠানো হয়েছে।
