বিনোদন ডেস্ক ॥ ডেমি মুরের সঙ্গে বিয়ে বিচ্ছেদ চূড়ান্ত হলেই প্রেমিকা মিলা কিউনিসকে বিয়ে করতে চান হলিউডি অভিনেতা অ্যাশটন কুচার।
এক সূত্রের বরাতে ইউএস ম্যাগাজিন জানিয়েছে, তারা খুব শীঘ্রই বাগদান সম্পন্ন করার কথা ভাবছেন। মিলার সঙ্গে থাকার পর অ্যাশটন জানতে পেরেছেন তিনি আসলে কেমন মানুষ।
সূত্রটি আরও জানিয়েছে, অ্যাশটন কোনো খেলা করছেন না। তিনি বর্তমানে মিলার সঙ্গ উপভোগ করছেন। ডেমির মতো মিলা সহজেই হিংসা করেন না। অ্যাশটন সবসময় মিলাকে ফোন করে কথা বলেন কারণ তার এটা ভালো লাগে। যখন তারা দূরে থাকেন তারা সারাক্ষণ একে অপরের সঙ্গে কথা বলেন।
অ্যাশটন এবং মিলা দুজনই এখন রয়েছেন তাদের ক্যারিয়ারের সবচেয়ে ভালো অবস্থানে। ‘ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর বর্তমানে মিলা ব্যস্ত রয়েছেন সায়েন্স ফিকশন ফিল্ম ‘জুপিটার অ্যাসেন্ডিং’-এর শুটিংয়ে। এদিকে স্টিভ জবসের জীবনের উপর নির্মিত সিনেমা ‘জবস’-এ অ্যাশটন অভিনয় করেছেন প্রধান ভূমিকায়, যা সম্প্রতি মুক্তি পেয়েছে।
মিলাকে বিয়ে করতে চান অ্যাশটন
আপডেট :August 19, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
