স্পোর্টস ডেস্ক ॥ টিভি সিরিয়াল বে ওয়াচে স্বল্পবসনে অভিনয় দিয়ে বিশ্বের লাখো কোটি তরুণ-যুবার মনে ঝড় তুলেছিলেন পামেলা অ্যান্ডারসন। এবার এ কানাডিয়ান অভিনেত্রী সত্যিকারের ঝড় তুলতে যাচ্ছেন কার রেসিং ট্র্র্যাকে। পেশাদার কার রেসিংয়ে দল কিনলেন পামেলা। ৪৬ বছরের পামেলা অ্যান্ডারসন নিজের কার রেসিং দলের নাম রেখেছেন রেস অ্যালিয়ান্স। আর চলতি সপ্তাহেই পামেলার টিম নামছে এফআইএ জিটি সিরিজে কার রেসিং প্রতিযোগিতায়। স্লোভাকিয়ায় হচ্ছে এ প্রতিযোগিতা। কার রেসিংয়ে নিজ দলে ড্রাইভার বাছাইয়েও চমক রেখেছেন পামেলা অ্যান্ডারসন। তোরো রজো’র সাবেক ফর্মুলা ওয়ান ড্রাইভার ভিতান্তনিও লুইজ্জি ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন নিকি লাউডার পুত্র ম্যাথিয়াস লাউডা স্টিয়ারিংয়ে বসছেন পামেলার লাইনআপে। আর পেশাদার কার রেসিংয়ে তার সামনের নজরটাও জানাচ্ছেন গ্ল্যামার তারকা পামেলা অ্যান্ডারসন। ক্রীড়াবিষয়ক সাময়িকী অটোস্পোর্টস-এ পামেলার দল রেস অ্যালিয়ান্সের এক বার্তায় বলা হয়েছে- আমরা চাইছি রেস অ্যালিয়ান্স দলকে আলাদাভাবে নজরে রাখবে পৃথিবী আর দলে বিশ্বসেরা ড্রাইভারদেরই দেখতে পাবেন ক্রীড়ামোদীরা।
‘বে ওয়াচ’ থেকে কার রেসিং
আপডেট :August 19, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
