Skip to content

সূর্যাস্তের সময় বিয়ে করবেন জেনিফার

বিনোদন ডেস্ক ॥ লস এঞ্জেলেসে অবস্থিত নিজ বাড়ি ‘বেল এয়ার ম্যানশন’-এ সূর্যাস্তের সময় জাস্টিন থেরক্সের সঙ্গে বিয়ের অনুষ্ঠানটি করার পরিকল্পনা করছেন হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।

ব্যাং শোবিজ জানিয়েছে, নিজেদের বিয়ের কাজটি সেরে ফেলার জন্য আর তর সইছে না জেনিফার এবং জাস্টিনের। বিয়ের অনুষ্ঠানটি সাদামাটাভাবে নিজেদের নতুন বাড়িতে করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এখন এই হবু দম্পতিকে অপেক্ষা করতে হবে বাড়িটি মেরামতের কাজ শেষ হওয়া পর্যন্ত।

ওকে ম্যাগাজিন এক সূত্রের বরাতে জানিয়েছে, জেনিফারের বাড়িতে পশ্চিম দিকে মুখ করা একটি সুন্দর উঁচু জায়গা রয়েছে। তাই তারা সূর্যাস্তের সময়ে ওই স্থানে বিয়ের অনুষ্ঠানটি করার কথা ভাবছেন। ওই স্থানটি থেকে চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। নিচে তাকালে পুরো শহরটি দেখা যায়। সব মিলিয়ে ছিমছাম একটি বিয়ের অনুষ্ঠানের জন্য চমৎকার একটি জায়গা হবে সেটি।

থেরক্সকে নিয়ে এখন বিয়ের আংটির খোঁজ করছেন জেনিফার। তবে তিনি সাধারণ মানের কোনো আংটি চাইছেন, যেন তার বাগদানের আংটিটির চাইতে এটি বেশি জমকালো না হয়।

এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা দুজন খুবই সাধারণ দুটি আংটি বদল করবেন। জেনিফারের আংটিটি খুবই চিকন ধরনের হবে যেন তার হাতের বাগদানের আংটিটি বেশি সুন্দর দেখায়। এদিকে জাস্টিন পরিকল্পনা করছেন কিছু বিশেষ কথা বলার জন্য, যা বিয়ের অনুষ্ঠানে তিনি জেনিফারকে উৎসর্গ করবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫