Skip to content

এবার কমেডি শোতে লোহার

বিনোদন ডেস্ক ॥ এবার একটি কমেডি শোতে কাজ করবেন হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহান। সম্প্রতি অভিনেতা ড্যানি ম্যাকব্রাইড লিন্ডসে লোহানকে তার নতুন একটি অনুষ্ঠানে কাজ করার প্রস্তাব দেন।

এইচবিও প্রোডাকশনের জনপ্রিয় কমেডি শো ‘ইস্টবাউন্ড অ্যান্ড ডাউন’-এর সেটে লিন্ডসের সঙ্গে পরিচিত হন অনুষ্ঠানটির নির্মাতা এবং অভিনেতা ড্যানি। অনুষ্ঠানটিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন লোহান।

টিএমজি জানিয়েছে, অভিনয় দেখে খুবই খুশি হন ড্যানি। তিনি লোহানকে তার নতুন একটি শোতে কাজ করার প্রস্তাব দেন।

সহ-প্রযোজক জোডি হিলের সঙ্গে এই নতুন শোটি নির্মাণ করবেন ড্যানি। কমেডি ধাঁচের এই নতুন শোতে কাহিনি এগোবে অনেকটা ‘ইস্টবাউন্ড অ্যান্ড ডাউন’-এর মতো করেই, কিন্তু এই শোটি গড়ে উঠবে একটি হাইস্কুলকে কেন্দ্র করে।

আর নতুন এই শোতে কাজ করার জন্য লোহান রাজি হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫